কুমিল্লায় জনস্রোতে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন- সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না, বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না, কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারদের সম্মানিত করব। সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায়- “হ্যাঁ” মানেই আজাদী। “না” মানেই গনহত্যার ভারতীয় আধিপত্যবাদী গোলামী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে। এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এ দেশ এখনও পুরোপুরি সভ্য রাষ্ট্রে পরিণত হয়নি। সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না। আমরা যুবকদের বলব, চাঁদাবাজি ছেড়ে সৎ পথে ফিরে আসুন। আল্লাহ তায়ালা আমাদের যে রিজিক দিয়েছেন, আমরা তা ভাগাভাগি করে খাব। আমরা ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করব না। বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না। তারা ফ্যাসিবাদমুক্ত দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে ভাতা পাওয়ার জন্য নয়। আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সম্মানিত করব। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কাইয়ুম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এছাড়া জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য দেন। আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থীরা এবং দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা।
এম কে নুর আলম(মোহাম্মদ কাজী নূর আলম)
-
Update Time :
Friday, January 30, 2026
-
338 Time View
কুমিল্লায় জনস্রোতে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন-
সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না, বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না,
কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারদের সম্মানিত করব।
সমাবেশে বক্তারা বলেন,
দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায়-
"হ্যাঁ" মানেই আজাদী।
"না" মানেই গনহত্যার ভারতীয় আধিপত্যবাদী গোলামী,
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে। এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এ দেশ এখনও পুরোপুরি সভ্য রাষ্ট্রে পরিণত হয়নি। সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না। আমরা যুবকদের বলব, চাঁদাবাজি ছেড়ে সৎ পথে ফিরে আসুন। আল্লাহ তায়ালা আমাদের যে রিজিক দিয়েছেন, আমরা তা ভাগাভাগি করে খাব। আমরা ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করব না। বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না। তারা ফ্যাসিবাদমুক্ত দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে ভাতা পাওয়ার জন্য নয়। আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সম্মানিত করব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কাইয়ুম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এছাড়া জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য দেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থীরা এবং দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা।
কুমিল্লায় জনস্রোতে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন-
সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না, বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না,
কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারদের সম্মানিত করব।
সমাবেশে বক্তারা বলেন,
দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায়-
“হ্যাঁ” মানেই আজাদী।
“না” মানেই গনহত্যার ভারতীয় আধিপত্যবাদী গোলামী,
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে। এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এ দেশ এখনও পুরোপুরি সভ্য রাষ্ট্রে পরিণত হয়নি। সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না। আমরা যুবকদের বলব, চাঁদাবাজি ছেড়ে সৎ পথে ফিরে আসুন। আল্লাহ তায়ালা আমাদের যে রিজিক দিয়েছেন, আমরা তা ভাগাভাগি করে খাব। আমরা ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করব না। বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না। তারা ফ্যাসিবাদমুক্ত দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে ভাতা পাওয়ার জন্য নয়। আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সম্মানিত করব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কাইয়ুম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এছাড়া জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য দেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থীরা এবং দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category